২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবার। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম এ অনুমোদন দেন। নতুন কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আমিনুর রশিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, সামছুজ্জামান, কামরুল হাসান রাজু, আবু সায়েম লিটন, সৈয়দ শফিক, ইকবাল হোসেন, রাসেল আহমদ, ময়না মিয়া ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহ্বায়ক এবং লিকছন আহমদ, শহীদ মিয়া ও জালাল উদ্দিন সদস্য করা হয়েছে। ওদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দুপুরে শহরে মিছিল করেছে ছাত্রদল নেতা-কর্মীরা। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬২৪ ঘ.