২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষ, নিখোঁজ ১

পদ্মায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নদীতে ডুবে গেছেন এক যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 06:03 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

মাদারীপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নদীতে ডুবে গেছেন এক যাত্রী। বৃহস্পতিবার সকালের এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে। নিখোঁজ মহি মোল্লা (১৯) মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরের মালেক মোল্লার ছেলে। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাওয়া ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাওড়াকান্দি আসার সময় কাঁঠালবাড়িতে বিপরীতমুখী একটি স্পিডবোটের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে মাওয়া থেকে ছেড়ে আসা স্পিডবোটটি ডুবে যায় বলে জানান তিনি। এর যাত্রীদের উদ্ধার করা হলেও মহির সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে দুই স্পিডবোটের যাত্রীই রয়েছেন বলে জানান দেলোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৫৮ ঘ.