২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেতার শোক

নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য সামরিক-বেসামরিক কর্তপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। খালেদা জিয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএসবি/২১৩৯ ঘ.