২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গাতীরের আরো ৬ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল নদীতীর দখল করে গড়ে ওঠা আরো ছয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম এই অভিযান পরিচালন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক শহীদুল