ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী বছর একটি রুটে সরকার বিশেষ বাস সার্ভিস চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ জানুয়ারি এ সার্ভিস শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা। মিরপুর-আজিমপুর রুটে এ সার্ভিষ চলবে। এর আওতায় বাসে করে শিক্ষার্থীদের মিরপুর ১২ নম্বর পর্যন্ত স্কুলশিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।
ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নেমপ্লেটযুক্ত ১৪টি স্কুল বাস ১০ মিনিট পরপর চলাচল করবে। স্কুলবাস ভোর ৬টা থেকে সকাল ৯টা এবং সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলাচল করবে।
জাতীয় সংসদ বুধবার প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।
বেসরকারি কয়েকটি বিদ্যালয়ের বাস সার্ভিস থাকলেও স্কুলশিক্ষার্থীদের জন্য সরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো বাস সার্ভিস নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩১ ঘ.
bdnews24