২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৮ জলদস্যু গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিঙ্গাপুর থেকে আসা একটি স্ক্র্যাপ ভেসেলে ডাকাতির সময় ২৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সিঙ্গাপুর থেকে আসা একটি স্ক্র্যাপ ভেসেলে ডাকাতির সময় ২৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বুুধবার সকালে কোস্টগার্ডের একটি দল টহল জাহাজ 'রূপসী বাংলা' নিয়ে এ অভিযান চালায়। চট্টগ্রাম কোস্টগার্ডের স্টাফ অফিসার (গোয়েন্দা শাখা) লেফটেন্যান্ট কমান্ডার এম রাজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টায় এমভি আইডা নামের সিঙ্গাপুরের স্ক্র্যাপ জাহাজে জলদস্যুরা ডাকাতি শুরু করে। আইডা'র ক্যাপ্টেন ঘটনাটি জানালে বহির্নোঙ্গরে টহলরত কোস্টগার্ডের জাহাজ 'রূপসী বাংলা' দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৮ জন জলদস্যুকে গ্রেপ্তার করে। এসময় এমভি আইডা বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করছিল। ডাকাতদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফার্নিচার, বৈদ্যুতিক সামগ্রী ও জাহাজের মূল্যবান যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে রাজিবুল জানান। গ্রেপ্তারদের নগরীর পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করেছে কোস্টগার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/পিডি/১৮৩১ ঘ.