চাঁদপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে মেঘনায় বালু কাটার সময় তিনটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত মেশিনগুলো আটক করা হয় বলে জানান চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড্রেজার মেশিনগুলো দিয়ে চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অভিযানে আরো অংশ নেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০০ ঘ.
bdnews24