২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১০-১১ ডিসেম্বর

ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর। এ বছর মোট দুই লাখ ৭০ হাজারেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মমতাজ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের ২০টি জেলায় ১৭৯ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ম নিবন্ধন পরীক্ষার স্থগিত কলেজ পর্যায়ের আরবী ও ইসলামি শিক্ষার পাঁচ হাজার ২৮৩ জন প্রার্থীর প্রবেশপত্র এবার সরবরাহ করা হয়েছে। স্থগিত ওই পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২২৫ ঘ.