২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিআই নির্বাচনে 'চেম্বার পরিষদ' জয়ী

এক পক্ষের বয়কটের মধ্যে অনুষ্ঠিত চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে এমএ লতিফের নেতৃত্বাধীন 'চেম্বার পরিষদ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পক্ষের বয়কটের মধ্যে অনুষ্ঠিত চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে এমএ লতিফের নেতৃত্বাধীন 'চেম্বার পরিষদ'। ছয় হাজার ছয়শ ১২ জন ভোটারের মধ্যে তিন হাজার ছয়শ ৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশন চেয়ারম্যান নজমুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। নির্বাচনে 'ব্যবসায়ী পরিষদ' ও 'চেম্বার পরিষদ' নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ দলীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। চেম্বার পরিষদের নেতৃত্বে ছিলেন সরকার দলীয় সাংসদ ও বর্তমান সভাপতি এমএ লতিফ। তবে তাদের দুইজনের কেউই সরাসরি নির্বাচনে অংশ নেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৯ ঘ.