২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে বাসায় আগুন লেগে ২ জন দগ্ধ

রাজধানীর বংশালে একটি বাসায় আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে একটি বাসায় আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। এরা হলেন সুজন আলী (২৫) ও মো. রিপন (৩৫)। দুজনেরই বাড়ি জামালপুর জেলার ইসলামপুরের সানপাড়া গ্রামে। মঙ্গলবার দুপুরে বংশাল থানার নাজিম উদ্দিন রোডের ৫৯/১ নম্বর বাড়ির নিচ তলায় একটি বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। দুপুর ১টার দিকে অগ্নিদগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বংশাল থানার ওসি জমির উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে ঘরে স্তুপ করা কৌটায় আগুন ধরে যায় বলে জানা যায়।" তিনি জানান, অগ্নিদগ্ধ রিপন সুজনের ভগ্নিপতি। চলতি মাসে তারা নিচ তলাটি ভাড়া নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/২০৫৮ ঘ.