ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে 'আগে এলে আগে পাবেন' নীতি নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে।
দেশে শিল্পায়নের ক্ষেত্রে বিদ্যুৎ সংকটকেই প্রধান বাধা হিসাবে উল্লেখ করেন তিনি জানান, সরকার বিদ্যুৎ খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এবং ইতিমধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে।
তিনি বলেন, "বিদ্যুৎ খাতে সরকার আগে এলে আগে পাবেন নীতি গ্রহণ করেছে। ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত আরো সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হবে।"
মঙ্গলবার ঢাকা শিল্প ও বণিক সমিতি (ডিসিসিআই) আয়োজিত 'বাংলাদেশ ২০৩০: প্রবৃদ্ধির কৌশল' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ, ঢাকায় উড়াল পথ, মনোরেল, সাবওয়ে ও ওয়াটারওয়ে করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিক তুলে ধরতে ব্যবসায়ী স
bdnews24