২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাপড়সহ আটক ৮

পটুয়াখালীতে ভারতীয় শাড়ি ও থান কাপড়সহ একটি ট্রলার আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

পটুয়াখালী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে ভারতীয় শাড়ি ও থান কাপড়সহ একটি ট্রলার আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারী চক্রের আটক সদস্যকে আটক করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা উপজেলার কাজল নদীর উলানীয়া মোহনা থেকে ট্রলারসহ এদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা এলাকার মো. কামাল হোসেন (৫০), মো. মনির হোসেন (৩২), বাগেরহাটের মো. নুরুল ইসলাম (৫০), মো. আসাদ (৩২), অলি (২৮), শহীদ (৩২), শরীয়তপুরের সৈয়দ আলী (৫৫) ও চাঁদপুরের মো. ফারুক হোসেন (৪০)। গলাচিপা থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার মধ্যরাত থেকে অভিযান চালানো হচ্ছিলো। আজ (মঙ্গলবার) সকালে উলানীয়া মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়। ওসি বলেন, ভারত থেকে সমুদ্র পথে এসব পণ্য বাংলাদেশে এনে গলাচিপা নদীপথ দিয়ে ঢাকা নেওয়া হচ্ছিলো। ট্রলারে পাওয়া পণ্যের মূল্য ৫০ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৪৫ ঘ.