২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধপূর্ণ ভূমির যৌথ জরিপ শুরু বুধবার

সিলেট সীমান্তে বিরোধপূর্ণ ভূমির যৌথ জরিপ বুধবার শুরু করছে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সিলেট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সীমান্তে বিরোধপূর্ণ ভূমির যৌথ জরিপ বুধবার শুরু করছে বাংলাদেশ ও ভারত। কানাইঘাটের লোভাছড়া থেকে জৈন্তাপুরের লালাখাল, ডিবির হাওর ও গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তসহ ১৩টি স্থানে জরিপ হওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশের ভূমি রেকর্ড অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। জরিপ চলাকালে বাংলাদেশের ভূমি রেকর্ড অধিদপ্তর (জরিপ) ও ভারতের মেঘালয়ের জমি জরিপ কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও তারা জানান। গত ১ ডিসেম্বর সিলেটের তামাবিল সীমান্তে বাংলাদেশ ও ভারতের ভূমি রেকর্ড প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ জরিপ কাজ শুরু হচ্ছে। ভূমি রেকর্ড অধিদপ্তরের (জরিপ) কানুনগো মো. আজহারুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরিপ শেষ হওয়ার পর সরকারের কাছে সীমান্তের ভূমি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। তিনি জানান, দুটি দলে ভাগ হয়ে জরিপ কাজ করা হবে। বাংলাদেশের ১৪ সদস্যের একটি দল ভারতীয় দলের সঙ্গে কাজ করবে। তবে ভারতীয় দলে কতজন রয়েছেন সেটা তিনি জানাতে পারেননি। চলতি বছরের ৪ ফেব্র"য়ারি থেকে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার ডিবির হাওর, শ্রীপুর, তামাবিল, প্রতাপপুর, সোনারহাট, বিছনাকান্দি ও লালাখাল সীমান্ত এলাকায় ভূমির দখল নিয়ে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশিদের বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কয়েক দফা গুলি বিনিময়ও হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০০ ঘ.