২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ যুগ্ম সচিবকে পরিবর্তন

জনপ্রশাসনের ছয় জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার পদে পরিবর্তন আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 10:36 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের ছয় জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ফররুখ আহমেদ। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ নিয়োগ ও বদলির আদেশ দেয়। যুগ্ম-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রইছ উল আলম মণ্ডলকে সংস্থাপন মন্ত্রণালয়ে, এএসএম মাহবুবুল আলমকে জাতীয় সংসদ সচিবালয়ে এবং তানকিন হক সিদ্দিকীকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ ইসমাইলকে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের প্রকল্প পরিচালক স্বপন কুমার সরকারকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব শহীদুল্লাহ মিঞাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। ফররুখ আহমেদ এক বছর মেয়াদের জন্য দুদকের মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬৩৭ ঘ.