২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া হাতে পালিয়ে গেলো আসামি

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় এক আসামি পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

খুলনা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার জনৈক লিটন (৩০) ফুলতলা উপজেলায় পশু হাসপাতালের পাশে বাংলালিংকের টাওয়ার থেকে ৪৮টি ব্যাটারি চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক এসআই মাহবুব ট্রাকটি অনুসরণ করতে থাকেন। এ সময় লিটন ও অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু অন্যরা পালিয়ে গেলেও লিটন পুলিশের হাতে ধরা পড়ে। লিটনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় বয়রার মিনার মসজিদের কাছে সে পুলিশের পিকআপ ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে। ওদিকে ফুলতলা থানার ওসি ইলিয়াছ ফকির জানান, ব্যাটারি চুরি ও লিটনের পালিয়ে যাওয়ার ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৫ ঘ.