২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়ে গেছে শতাধিক বসতঘর

রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে আগুন লেগে শতাধিক বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি গ্রামে আগুন লেগে শতাধিক বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে উত্তর বাউচণ্ডী গ্রামের একটি বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১টার দিকে গ্রামের আবুল মিয়ার স্ত্রী মমতাজ বেগম রান্না ঘরে ধান সিদ্ধ করছিলেন। এ সময় ঘরটিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্তরা জানান, তারা কোনো মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে ক্ষতির পরিমান অন্তত এক কোটি টাকা। বদরগঞ্জ থানার ওসি তোবারক আলীর অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে অনেক বসতঘর পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.