২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আখক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীর বাঘা উপজেলায় সাড়ে পাঁচ বিঘা জমির আখক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

রাজশাহী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলায় সাড়ে পাঁচ বিঘা জমির আখক্ষেত জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার কালিদাসখালি এলাকায় পদ্মার চরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা স্থানীয় বেলাল হোসেনের আখক্ষেতে আগুন ধরিয়ে দেয়। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর চেষ্টা করেও পারেনি স্থানীয়রা। জমির মালিক বেলাল হোসেন জানান, পূর্ব শত্র"তার জেরে তার আখক্ষেত জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। তবে তিনি তাদের নাম জানাননি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে তার অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন। বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১১ ঘ.