নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাতবোমা ও চাপাতিসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
রোববার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা হাতবোমা ও চারটি চাপাতি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ইদ্রাকপুর এলাকায় মোল্লা সল্ট কারখানার সামনে পরিত্যক্ত একটি প্রাইভেটকার তল্লাশি করে টহল পুলিশ চাপাতি ও হাতবোমা উদ্ধার করে।
প্রাইভেটকারটি চুরি করে ছিনতাই কাজে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০০ ঘ.
bdnews24