যশোর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বোমা তৈরির সরঞ্জামসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর দেড়টার দিকে শহরের এইচএমএম রোডের একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলো- শহরের পুরাতন কসবার আলমগীর, নূর আলম, নাজির শংকরপুরের জসিম, চুরিপট্টির বিপুল সিদ্দিকী ও আরব আলী।
কোতোয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত এসব সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টির জন্য বোমা তৈরি করছিলো।"
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24