২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় পিস্তল উদ্ধার

পিলখানায় বিডিআর সদর দপ্তরের একটি ভবনে পরিচ্ছন্নতাকর্মীরা একটি পিস্তল পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি বিদ্রোহীদের ফেলে যাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 06:07 AM

Updated : 26 Apr 2022, 01:40 AM

পিলখানায় বিডিআর সদর দপ্তরের একটি ভবনে পরিচ্ছন্নতাকর্মীরা একটি পিস্তল পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি বিদ্রোহীদের ফেলে যাওয়া।

শনিবার সন্ধ্যায় ভবন পরিষ্কার করার সময় সেভেন পয়েন্ট থ্রি টু বোরোর ওই পিস্তলটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা পিস্তলটি পেয়ে বিডিআরের কর্মকর্তাদের জানায়। পরে পুলিশ গিয়ে তা থানায় নিয়ে আসে।

পিস্তলটি একটি ভবনের সানশেডে পড়ে ছিলো।

এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআর কর্মকর্তাদের কাছে থেকে খবর পেয়ে পুলিশ পিস্তলটি উদ্ধার করে।

"ধারণা করছি, এটি বিদ্রোহীদের কেউ ফেলে গিয়েছিলো। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে", বলেন তিনি।