সাতক্ষীরা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বর্ষীয়ান কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের প্রথম মৃত্যুবার্ষিকী রোববার।
গত বছরের এইদিনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির এই সদস্য নিহত হন।
তার পরিবারের দাবি পুলিশ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
দিনটি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি, সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এবং কৃষক সংগ্রাম সমিতি পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে- নিহতের কবরে পুষ্প্যমাল্য অর্পণ ও শোক সভা। এছাড়া নিহতের পরিবার মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।
সাইফুললাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সাইফুল্ল
bdnews24