২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে ১২ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে ১২ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে গত ২৩ নভেম্বর এ প্লান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন, প্লান্টের বয়লারের লাইনে লিকেজ হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি সচল করতে আরো ২-৩ সপ্তাহ লাগবে। তিনি বলেন, প্লান্টটি বিকল হবার কারণ খতিয়ে দেখতে ইবিসিবি'র টেকনিক্যাল ডিরেক্টর শান্তি রাম রায়কে আহবায়ক করে শনিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। প্লান্টটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করা হচ্ছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.