নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দু'ঘণ্টা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ললাটি এলাকায় মদনপুর-আড়াইহাজার সড়ক অবরোধ করা হয়।
পুলিশ জানায়, দুপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যান উপজেলার কাচঁপুর ইউনিয়নের ললাটি গ্রামের মজিবুর রহমান (৫৫)।
তার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মদনপুর-আড়াইহাজার সড়কের ললাটি পয়েন্টে অবরোধ করে।
দুর্ঘটনার পর এলাকাবাসী অটোরিকশাটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এম সামছুর রহমান মোবাইল ফোনে এলাকাবাসীকে ওই স্থানে
bdnews24