২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় পকুরপাড়ে খেলার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

বরিশাল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় পকুরপাড়ে খেলার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মুন্ডপাশা গ্রামের এই ঘটনা ঘটে। নিহতরা হলো স্থানীয় রব মিয়ার ছেলে সিয়াম (২) এবং তার দুবাই প্রবাসী ভাতিজার ছেলে বিশাল (২)। রব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ীর পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে দুজনেই পুকুরে পড়ে যায়। এরপর ১০টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২১ঘ.