ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার একটি পাজেরো জিপসহ পাঁচটি গাড়ি শুক্রবার মইনুল সড়কের বাড়ি থেকে সরিয়ে গুলশান ও ধানমন্ডির দু'টি বাসায় নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার একজন ব্যক্তিগত সহকারী এ কথা বলেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িগুলো খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দরেরর বারিধারার বাসা ও ধানমন্ডিতে তারেক রহমানের শ্বশুড় বাড়ি মাহবুব ভবনে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এই বাড়িতে কর্মরত পুরনো কয়েকজন কর্মচারী ও চালক বিভিন্ন মালামাল ও গাড়িগুলো বের করার সময়ে কান্নায় ভেঙে পড়েন।
গাড়িগুলোর মধ্যে রয়েছে- খালেদা জিয়ার একটি পাজারো জিপ, দু'টি কার, বড় ছেলে তারেক রহমানের একটি কার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একটি আধুনিক মাইক্রোবাস।
এসব গাড়ি এতদিন কাপড়ে ঢাকা অবস্থায় মইনুল সড়কের বাড়ির সামনে উন্মুক্ত টিনসেড গ্যারেজে রাখা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০০০ ঘ.
bdnews24