২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাঁচআনি এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, একটি জমির মালিকানা নিয়ে এলাকার আবু হানিফা এবং ইকবাল-কবির গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে ইকবাল ও কবির গ্র"পের লোকজন ওই জমি থেকে মাটি কাটতে গেলে আবু হানিফার লোকজন বাধা দেয়। এতে দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়ার পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্র"প লাঠিসোটা, ধারালো অস্ত্র, টেটা ব্যবহার করে। আহতদের মধ্যে রয়েছেন- ইসলাম, মান্নান, দেলোয়ার, মোতালেব, আতাবুর, রাকিব, আব্দুর রশিদ, আবু হানিফাসহ অন্তত দশজন। এর মধ্যে টেটাবিদ্ধ ইসলাম, মান্নানসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় গ্র"প সোনারগাঁও থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বলেন, উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.