চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান আবদুর রহিমকে আবারো জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনে বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্ম্মা রিমান্ডের এ আদেশ দেন। এনিয়ে রহিমকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেলো সিআইডি।
এ দফায় তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে ১০ দিন হেফাজতে চাইলেও পেয়েছেন পাঁচ দিন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এনএসআই'র সাবেক প্রধান আবদুর রহিম এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন। তা যাচাই-বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে।"
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও স
bdnews24