২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা থানা এলাকায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থানা এলাকায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে ছিলো খয়েরি লুঙ্গি ও সাদা টি শার্ট। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক ফুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই যুবককে বুধবার প্রথম প্রহরে (রাত ১টা) উত্তরা থানার পেছনের এলাকার রেল লাইনের পাশ থেকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে তার মৃত্যু হয়। ফুল মিয়ার ধারণা, ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হয়ে পরে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৫৫ ঘ.