২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সাবেক ইউপি সদস্য খুন

জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত গুরুপদ মন্ডল (৪৮) বাঁদুরগাছা গ্রামের সুশান্ত কুমার মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগ করতেন। কালীগঞ্জ থানার ওসি এ কে এম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে বাইসাইকেলে করে বারোবাজার হাট থেকে বাড়ি ফিরছিলেন গুরুপদ। বামুনখালী সেতুর পাশে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। ওসি বলেন, "স্থানীয়রা রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে বারোবাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।" ওসি জানান, পূর্ব শত্র"তার কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে নিহতের স্ত্রী বিষয়া মন্ডল বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুপদ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৫ ঘ.