২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিত নোবেল বক্তৃতা

মান্যবর রাজা, রাজকীয় মান্যবর, নরওয়ের নোবেল কমিটির মাননীয় সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, ভদ্রমহিলা ও মহোদয়গণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 03:16 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিত নোবেল বক্তৃতা মান্যবর রাজা, রাজকীয় মান্যবর, নরওয়ের নোবেল কমিটির মাননীয় সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, ভদ্রমহিলা ও মহোদয়গণ। গ্রামীণ ব্যাংক ও আমি নিজে সবচেয়ে মর্যাদাকর পুরস্কার গ্রহণ করতে আজ গভীর সম্মানিত বোধ করছি। এই সম্মানে সম্মানিত হয়ে আমি পরম রোমাঞ্চিত, অভিভূত ও আপ্লুত। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর থেকে সারাটা বিশ্ব থেকে অগণিত বার্তা আসছে আমার কাছে। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করে, যখন প্রায় প্রতিদিন আমি টেলিফোন পাই গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রাহক, বাংলাদেশের সেই সুদূর পল্লীজনপদগুলির মানুষের কাছ থেকে, যারা আমাকে জানাতে চান এই মহৎ স্বীকৃতি পেয়ে তারা কতখানি গৌরববোধ করছেন। গ্রামীণ ব্রাংকের ৭০ লাখ ঋণগ্রাহক--মালিক সদস্যদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত নয় নারী প্রতিনিধি এ পুরস্কার গ্রহণের জন্য আমার সাথে অসলোতে এসেছেন। আমি তাদের পক্ষ থেকে বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য গ্রামীণ ব্যাংককে মনোনীত করায় ধন্যবাদ জানাই। তাদের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে বিশ্বের সবচেয়ে মর্যাদাদায়ক পুরস্কার দিয়ে তাদেরকে আপনারা অতুলনীয় সম্মানের অধিকারী করেছেন। আপনাদের এ পুরস্কারের সুবাদে বাংলাদেশের নয় গৌরবাম্বিত পল্লী নারী এখানে নোবেল প্রাপকের মর্যাদায় আজকের এ অনুষ্ঠানে উপস্থিত থেকে খোদ নোবেল শান্তি পুরস্কারে এক নতুন তাৎপর্য যোগ করেছেন। গ্রামীণ ব্যাংকের সব ঋণগ্রাহক আজকের দিনটি উযাপন করছেন তাঁদের জীবনের মহত্তম দিবস হিসেবে। তাঁরা এ অনুষ্ঠান দেখার জন্য আর সবাইকে সাথে নিয়ে গোটা বাংলাদেশের নিজ নিজ গ্রামে তাদের নাগালের সবচে কাছের টিভি সেটটির চারপাশে জড়ো হয়েছেন। বিশ্বজুড়ে লাখো নারী যারা তাঁদের বেঁচে থাকার ও তাঁদের সন্তান--সন্ততির উন্নততম জীবনের জন্য আশার আলো ফোটাতে নিত্য সংগ্রাম করে চলেছেন আমার এ পুরস্কার তাদের সকলকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় সমাসীন করেছে। তাই আজকের এ মূহুর্তটি তাদের জন্য এক ঐতিহাসিক মহামূহূর্ত নিঃসন্দেহে। দারিদ্র্য শান্তির জন্য হুমকি ভদ্যমহোদয় ও মহিলাগণ! শান্তির সাথে দারিদ্র্যের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে--এই ধারণার প্রতি নরওয়ের নোবেল শান্তি কমিটি আমাদেরকে এই পুরস্কার দিয়ে এক গুরুত্বপূর্ণ সমর্থন জানিয়েছে। দারিদ্র্য শান্তির জন্য হুমকি। বিশ্বব্যাপী আয়ের বন্টনের ছবি থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। বিশ্বের মোট আয়ের ৯৪ শতাংশ যায় বিশ্বের মাত্র শতকরা ৪০ জনের পকেটে। বাকি শতকরা ৬০ জন বিশ্ব আয়ের মাত্র ৬ শতাংশ দিয়ে জীবন নির্বাহ করে। বিশ্ব জনসমষ্টির অর্ধেকের দৈনিক গড় আয় ২ ডলার আর প্রায় ১০০ কোটির মতো লোকের দৈনিক আয় এক ডরারেরও কম। এটি আর যা--ই হোক শান্তির জন্য কোনো ফর্মুলা হতে পারে না। নতুন সহস্রাব্দের সূচনা হয়েছে বিশ্ব পর্যায়ে নতুন মহত্তম স্বপ্ন দিয়ে। ২০০০ সালে বিশ্বনেতারা জাতিসংঘে একত্রিত হয়ে অন্যান্য বিষয়ের সাথে ২০১৫ সাল নাগাদ দারিদ্র্য অর্ধেকে কমিয়ে আনার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। মানব ইতিহাসে আর কখনও গোটা বিশ্ব সমস্বরে এমন বলিষ্ঠ লক্ষ্য নির্ধারণ করেনি যে লক্ষ্য অর্জনের সময় ও আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরই এসেছে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাস ও ইরাকের যুদ্ধ, আর বিশ্বও সেইসঙ্গে তার এ স্বপ্ন বাস্তবায়নের চলতি পথ থেকে বিচ্যুত হয়েছে। বিশ্ব নেতাদের মনোযোগ সরে গেছে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই থেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে। ইরাক যুদ্ধে শুধু যুক্তরাষ্ট্রেরই খরচ হয়েছে ৫ লাখ ৩০ হাজার কোটি ডলার। আমি বিশ্বাস করি, সামরিক ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসের বিরুদ্ধে জয় আর যা--ই হোক হবার নয়। সবচেয়ে বলিষ্ঠ ভাষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। আমাদের অবশ্যই একসাথে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে আর এর অবসানে সব রকমের উপায় আমাদের সন্ধান করতে হবে। সন্ত্রাসের চির অবসানের জন্য আমাদেরকে এর মূল কারণগুলি খুঁজে বের করতেই হবে। আমি বিশ্বাস করি, অস্ত্রের পেছনে অর্থ অপচয়ের চেয়ে গরীব মানুষের জীবনমানের উন্নয়নে সম্পদ নিয়োগ করাই অধিকতর উন্নত নীতিকৌশল। দারিদ্র্যের অর্থ সকল মানবাধিকার থেকে বঞ্চনা শান্তিকে উপলব্ধি করতে হবে মানবিক তাৎপর্যে--- সুপরিসর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে। আর্থ -- সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ন্যায়সঙ্গত না হলে, গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে পরিবেশের অবক্ষয় ঘটলে শান্তি হুমকির মুখে পড়ে। কোনো রকম মানবাধিকার না থাকার অর্থই হলো দারিদ্র্য। চরম দারিদ্র্যজনিত হতাশা, বৈরিতা ও ক্ষোভে কোনো সমাজে শান্তি টেকসই হতে পারে না। তাই স্থায়ী শান্তির জন্য আমাদেরকে অবশ্যই মানুষ যাতে একটা সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য তাদের সুযোগ করে দিতে হবে। দারিদ্রদ্যের নিয়েই সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি। তাদের জন্য সযোগ সৃষ্টি করাই আমাদের সকল কাজের মর্ম বলেই গত ৩০ বছরে আমাদের সকল প্রয়াস সে কাজেই নিবেদিত রেখেছি। গ্রামীণ ব্যাংক নীতিপ্রণেতা কিংবা কোনো গবেষক নয়, আমার চারাপশ ঘেরা দারিদ্র্যের কারণেই আমি দারিদ্র্য ইস্যু নিয়ে কাজ করতে মাঠে নেমেছিলাম। তারপর সে কাজ থেকে আর ফেরা হয়নি। ১৯৭৪ সালে বাংলাদেশে যখন ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও আকাল চলছে, এ পটভূমিকায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে অর্থনীতিশাস্ত্রের সুক্ষ্ম তত্ত্বগুলি পড়ানো আমার কাছে কঠিন মনে হলো। হঠাৎ ধারণা হলো নিদারুণ ক্ষুধা আর দারিদ্র্যের মোকাবিলায় আমার কাছে অর্থনীতির এ সব তত্ত্ব নিতান্তই অন্তঃসারশূন্য। আমি আমার আশপাশের মানুষকে, এমনকি মাত্র একজনকে একটি দিনের জন্যও একটু স্বস্তি দিতে আশু সাহায্য করতে চাচ্ছিলাম। আর এরই ফলে আমি মুখোমুখি হলাম দরিদ্র মানুষগুলির সামান্যতম টাকা পয়সা দিয়ে সহায়তা করতে যারা কোনোরকমে বেঁচে থাকার জন্য লড়ে চলেছে। গ্রামের এক নারীকে দেখলাম মহাজনের কাছ থেকে এক ডলারের কম পরিমাণ টাকা কর্জ করছে এই কঠিন শর্তে যে ঐ নারী হাতে যেসব পণ্য তৈরি করে সেগুলো মহাজন তার নিজের নির্ধারিত দামে কিনে নেবার অধিকারী হবে। আমি এটা লক্ষ্য করে মর্মাহত হলাম যে বাস্তবিকপক্ষেই এটা তো শ্রমদাস বা শ্রমদাসী কেনার মতো মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের গ্রামেই এই মহাজনী কর্জ ব্যবসার শিকার সকলের একটা তালিকা তৈরি করলাম আমি। তালিকাটা তৈরি হলো ৪২ জনকে নিয়ে। ওরা কর্জ নিয়েছে মোট ২৭ ডলারের সমান টাকা। আমি আমার নিজের পকেট থেকে ঐ টাকাটা ওদেরকে দিলাম যাতে ওরা মহাজনের কবল থেকে রক্ষা পায়। আমার এই সামান্য কাজে তাদের মাঝে যে আলোড়ন আমি লক্ষ্য রলাম তাতে আমি এ কাজে আরও বেশি করে জড়িয়ে পড়লাম। যদি এতো সামান্য অর্থ দিয়ে এতোগুলি মানুষকে এতো সুখী করতে পেরে থাকি তাহলে এ কাজটাই আরও বেশি করে কেন নয়? এ কাজ কয়টাই আমি তখন থেকে করে আসছি। এ পর্যায়ে আমি প্রথমেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটা ব্যাংককে এই গরীব লোকগুলিকে ঋণ দেবার জন্য রাজি করানোর চেষ্টা করলাম। কাজ হলো না। ব্যাংক বললো, দরিদ্ররা ঋণ দেবার মতো আস্থাযোগ্য নয়। কয়েক মাস ধরে সকল প্রয়াস ব্যর্থ হবার পর আমি ঐ গরিব লোকগুলি ব্যাংক থেকে যে টাকা ধার নেবে তার জামিনদার হবার প্রস্তাব দিতে টাকাটা অবশেষে পাওয়া গেলো। এরপর যে ফল পাওয়া গেলো তা একেবারেই অভাবিত, আমি রীতিমতো অবাক হলাম। ঐ গরিব লোকগুলি যতোবারই ঋণ নিক না কেন ততোবারই যথাসময়ে তাদের ঋণ পরিশোধ করলো। এতোকিছুর পরেও কিন্তু ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম স