২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: পাঁচ প্রকল্পে বরাদ্দ ৯৫ কোটি টাকা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পাঁচটি প্রকল্পে ৯৫ কোটি ৬০ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পাঁচটি প্রকল্পে ৯৫ কোটি ৬০ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্ট ফান্ড থেকে এ অর্থের যোগান আসবে। মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের সপ্তম সভায় এ বরাদ্দ দেওয়া হয় বলে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে। প্রকল্পগুলো হলো- বন অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প, বন সম্পর্কিত তথ্য সরবরাহ ও নেটওয়ার্কিং সিস্টেম প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের চর মাইনকা-চর ইসলাম-চর মন্তাজ ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে ভূমি পুনরুদ্ধার প্রকল্প, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, বোয়ালখালী, রাউজান ও হাটহাজারী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কর্ণফূলী, ইছামতি ও হালদা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় প্রতিরক্ষা প্রকল্প এবং বাংলাদেশ সেনাবাহিনীর সোলার প্ল্যান্ট প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, খাদ্য মন্ত্রী আবদুর রাজ্জাক, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মন্ত্রী পরিষদ সচিব আবদুল আজিজ, অর্থ সচিব মো. তারেক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৩০ ঘ.