২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুঁচিয়ে চোখ নষ্ট করেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খুঁচিয়ে এক বনদস্যুর চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

বাগেরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খুঁচিয়ে এক বনদস্যুর চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে মজিবুল ওরফে লাভলু কাজী (৪৪) নামের ওই ব্যক্তির বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান চোখটিও নষ্ট হবার অশঙ্কা করছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত লাভলুকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানায়, উত্তর ফুলহাতা গ্রামের হাবিব শেখ ও মজিবুল ওরফে লাভলু কাজী পুলিশের তালিকাভুক্ত বনদস্যু। ২০০৪ সালে বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য সরোয়ার হোসেন হত্যা মামলায় তারা বাগেরহাট কারাগারে আটক ছিলেন। স