২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তেলের দাম বাড়াতে হলে মন্ত্রণালয়কে জানাতে হবে'

ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। তেলের দাম দুয়েক দিনের মধ্যে কমাতেও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। তেলের দাম দুয়েক দিনের মধ্যে কমাতেও বলেছেন তিনি। প্রতি লিটার খোলা ভোজ্যতেল (সয়াবিন) ৯০ থেকে ৯১ টাকা হওয়া উচিৎ মন্তব্য করে তিনি বলেন, "দু-একদিনের মধ্যেই আপনারা দাম কমিয়ে আনবেন। আগামী রোববার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হবে।" সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ফারুক খান। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে সোমবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা ভোজ্যতেল (সয়াবিন) বিক্রি হয়েছে ৯৮ থেকে ১০২ টাকায়। একমাসের মধ্যে এর দাম বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। স