২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিরাজগঞ্জ ও পাবনায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও পাবনায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি এ খবর জানিয়েছেন। সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওদিকে দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের তেঁতুলতলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। নিহতরা হলেন- অটোরিকশার চালক পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আরিফুল ইসলাম সুজন (৩৫), ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামের ওয়াহেদুর রহমান বাচ্চু (৪৫) এবং সুজানগর উপজেলার তুহিন হোসেনের মেয়ে গোধূলী (৭)। ঈশ্বরদী থানার ওসি শামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছিলো। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। লাশ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত তাহের আলী (৫৫) ও তন্ময়কে (১০) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে