২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্রবন্দর নির্মাণ শেষ হবে ২০৫৫ সালে

কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ আগামী ২০৫৫ সাল নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ আগামী ২০৫৫ সাল নাগাদ শেষ হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। রোববার জাতীয় মহিলা সংস্থায় 'গভীর সমুদ্র বন্দর সেলের' উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, এ বন্দর নির্মাণে ব্যয় হবে ৫৫ হাজার কোটি টাকা। ২০১৬ সাল নাগাদ প্রথম পর্যায়ের কাজ শেষ করতে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। দেশের নৌপথ সচল রাখতে ১১ হাজার চারশ ৭৩ কোটি টাকার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "প্রয়োজনীয় ড্রেজার সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামি বছরের মধ্যে নদী খনন শুরু হবে।" গভীর সমুদ্রবন্দর স্থাপন সংক্রান্ত আইন প্রনয়ণ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ও গভীর সমুদ্র বন্দর সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন একেএম শফিকউল্লাহ। গভীর সমুদ্রবন্দর স্থাপনে সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অধীনে গত ২৬ আগস্ট 'গভীর সমুদ্র বন্দর সেল' গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/পিডি/১৯০৫ ঘ.