২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হামলায় সাংবাদিক আহত

দুর্বৃত্তের হামলায় শুক্রবার রাতে দৈনিক যায়যায়দিন'র মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

মানিকগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের হামলায় শুক্রবার রাতে দৈনিক যায়যায়দিন'র মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে সিংগাইর ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে সাংবাদিক মোবারক সিংগাইর বাজারে একটি দোকানে চা পান করার সময় ধল্লা গ্রামের সালাম ও বাস্তা গ্রামের মঞ্জুসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন তাকে কথা আছে বলে পাশের গরুর হাট এলাকায় নিয়ে রড, চাপাতি ও লাঠি দিয়ে মারধর করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সিংগাইর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৮ ঘ.