ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, হরতাল আহ্বান গণতান্ত্রিক অধিকার হলেও এর যৌক্তিকতা ও ন্যায্যতার বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
সাংবিধানিক পদ্ধতিতে এবং সরকার ও বিরোধী দলের আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধানের অনুরোধ জানান তারা।
আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
হরতালের এ কর্মসূচী জনজীবনে সংকট তৈরি করে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ করে বলেও মন্তব্য করেন সংস্কৃতিকর্মীরা।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন- সৈয়দ শামসুল হক, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, বেলাল চৌধুরী, মহাদেব সাহা, শিল্পী হাশেম খান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফেরদৌসি মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, আতাউর রহমান, মফিদুল হক, ম. হামিদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, গোলাম কুদ্দুছ, রবিউল হুসাইন, বি হাবিব উল্ল
bdnews24