২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের বিকল্প খোঁজার আহ্বান ব্যবসায়ীদের

হরতালের বিকল্প কর্মসূচি খুঁজে বের করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, গত কয়েক বছরে হরতাল না থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে যে স্থিতিশীলতা এসেছে, এখন তা নস্যাৎ হওয়ার উপক্রম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:37 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের বিকল্প কর্মসূচি খুঁজে বের করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, গত কয়েক বছরে হরতাল না থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে যে স্থিতিশীলতা এসেছে, এখন তা নস্যাৎ হওয়ার উপক্রম হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলোর অন্যতম বাংলাদেশ নিটপণ্য প্রস্তুত ও রপ্তানিকরক সমিতি (বিকেএমইএ) শনিবার এক সংবাদ সম্মেলনে ৩০ নভেম্বরের হরতাল তুলে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে। একই আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজও (সিএমসিসিআই)। ঢাকায় সংবাদ সম্মেলনে বিকেএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বলেন, "গত কয়েক বছরে হরতাল না থাকায় বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এখন হরতাল দেওয়ায় সে অর্জন ভেস্তে যেতে বসেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।" হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি রাজনীতিকদের উদ্দেশে বলেন, "হরতালের পরিবর্তে অন্য কী কর্মসূচি দেওয়া যায়, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হবে বলে আমরা আশা করছি। আমরা হরতালমুক্ত বাংলাদেশ চাই।" হাবিব বলেন, "হরতালে জনাধারণের চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করে। এর মধ্য দিয়ে নাগরিক অধিকার খর্ব হয়।" অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির গতিধারা অব্যাহত রাখার লক্ষ্যে হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বিকেএমইএ'র মতো একই আহ্বান জানিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে সিএমসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সিএমসিসিআই সভাপতি আবদুচ ছালাম বলেন, "ওয়ান ইলেভেনের সরকারের দেশ পরিচালনার কারণে আমরা নিমজ্জিত হই এক গভীর সঙ্কটে। সরকার যখন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে তখনই হরতাল ডাকা হলো।" "হরতালের মতো ধংসাত্মক কর্মসূচি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ