২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালীন জলচর পাখি শুমারি ২ জানুয়ারি শুরু

শীতকালীন জলচর পাখি শুমারি আগামী ২ জানুয়ারি শুরু হচ্ছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতকালীন জলচর পাখি শুমারি আগামী ২ জানুয়ারি শুরু হচ্ছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে পাখি উৎসব। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নেচার কনজারভেশন কমিটির এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, উপকূলীয় এলাকাসহ দেশের ৩০টি স্থানে এ শুমারি চালানো হবে। শুমারিতে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিবে। আগামী ২ জানুয়ারি ভোলা থেকে পাখি শুমারি শুরু হবে বলে জানান পাখি শুমারি কমিটির চেয়ারম্যান ও পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার। আগামী ১৫ জানুয়ারি রাজধানীতে শুরু হবে পাখি উৎসব ২০১১। তবে কোথায় এ উৎসব অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সচিব আব্দুল্লাহ হারুণ পাশা, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সংবাদ সম্মেলনে সাজাহান সরদার বলেন, "জলচর পাখির আবাস ভুমি জলাভুমিগুলো এখন হুমকির মুখে। জলাভুমি রক্ষা করা না গেলে পাখি সংরক্ষণ করা কঠিন হবে।" বিগত বছরগুলোর চেয়ে পাখির সংখ্যা কমে যাচ্ছে উল্লেখ করে সাজাহান সরদার বলেন, "বড় আকৃতির জলচর পাখি বিপন্ন অবস্থায় রয়েছে।" দেশে কোনো জলচর পাখি বিলুপ্ত হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে সাজাহান সরদার বলেন, "পর্যবেক্ষণে কোনো প্রজাতির পাখি যদি দেখা না যায় তবে সেই প্রজাতি বিলুপ্ত হয়েছে বলে ধরা হবে। তবে ৪০ বছর পর্যবেক্ষণের পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/ ১৩৩৪ ঘ.