২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের গুলিতে পুলিশ আহত

নরসিংদীর শিবপুরে ডাকাতের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরো তিন জন। পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 07:00 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নরসিংদী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে ডাকাতের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরো তিন জন। পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোররাতে সৃষ্টিঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ গোলাগুলি হয় বলে পুলিশ জানিয়েছে। শিবপুর থানার ওসি মজিবুর রহমান মজুমদার সাংবাদিকদের বলেন, রাত ৩টার দিকে সড়কে একটি অটো রিকশায় ডাকাতির সময় পুলিশের টহল দল তাতে বাধা দিলে ডাকাত দল গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৫)। ওই সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বিল্লাল (২০) নামে এক ডাকাতও গুলিবিদ্ধ হয়। ওসি জানান, পুলিশ বিল্লাল এবং মিলন ওরফে রিপন (২২) ও আল আমিন ওরফে আমিন (২৫) নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, গ্রেপ্তারের সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপপরিদর্শক বদরুল আলম, কনস্টেবল এমরান ও খায়রুদ্দিন আহত হন। ডাকাতদের কাছ থেকে একটি রামদা, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। তবে ডাকাত দলে ৬ থেকে ৭ জন থাকলেও অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ কনস্টেবল সাখাওয়াতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের ভর্তি করা হয়েছে নরসিংদী সদর হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.