জামালপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই ও মারধর করার অভিযোগে শুক্রবার রাতে সরিষাবাড়ি কলেজ ছাত্র সংসদের জিএস মাহমুদুল হাসান দুখুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার উপজেলার সাতপোয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকারকে মারধর করে টাকা, মোবাইল ফোন সেট ও কাগজপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় শুক্রবার আব্দুর রহমান ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান দুখু, শিহাব ও মুনছেবকে আসামি করে থানায় মামলা করেন।
সরিষাবাড়ি থানার ওসি আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রহমানকে মারধর করে তার কাছ থেকে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট ও বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নেয় ছাত্র সংসদের জিএসসহ ছাত্রলীগের তিন নেতা।
আহত আব্দুর হমান এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24