২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ৮ কেজি গাজাসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবী থেকে ৮ কেজি গাজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী থেকে ৮ কেজি গাজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত চারটার দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন মোল্লার নেতৃত্বে পুরিশের একটি দল পল্লবীর ১২ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ১৩৯ নম্বর বাড়িতে অভিযান চালায়। এ সময় জোহরা (৫৫) ও হেলেনাকে (২৯) গ্রেপ্তার করে করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পল্লবী থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২০৪৯ ঘ.