২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাগঞ্জে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারপাড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 08:34 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

তারাগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারপাড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইকরচালি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারপাড়ায় দিনাজপুর থেকে রংপুরগামী একটি মাইকোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। আহত ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে বারোটায় আরো ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ছাদেকুল (৩০), একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে মতলুবার (৫০) এবং হাসান সরকারের ছেলে মোহসীন (২৮)। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৪৩০ ঘ.