রংপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে পাকিস্তানি ভাবধারার কাউকে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। তিনি বলেছেন, পদোন্নতি পেতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে।
এইচটি ইমাম বৃহস্পতিবার রংপুরে একটি কর্মশালায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন। বিরোধী দলের হরতালের সমালোচনাও করেন তিনি।
উপদেষ্টা বলেন, "পদোন্নতি কোনো অধিকারের বিষয় নয়। পদোন্নতি দেওয়া হয় সরকারের নিজস্ব চিন্তা-চেতনা থেকে। পদোন্নতি পাওয়ার যোগ্য হতে হলে কর্মকর্তাদের দক্ষ, সৎ, নিষ্ঠাবান এবং রাষ্ট্রের প্রতি অনুগত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে।"
"মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, জামায়াত এবং পাকিস্তানি ভাবধারায় চলতে চান, এমন প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে না", একইসঙ্গে বলেন তিনি।
স
bdnews24