২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

গাইবান্ধা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের চৌমাথা এলাকায় এই ঘটনায় রংপুর-বগুড়া মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন খাঁন ও ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুয়াদ হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পলাশবাড়ী থানার ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে উপজেলা সদরের কালিবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌমাথা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এর জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তিন পক্ষের মধ্যে আবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রংপুর-বগুড়া মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি হাবিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৫১ ঘ.