২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রোল পাম্প থেকে দিনের বেলায় প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ করেছেন গাড়িমালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 12:35 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রোল পাম্প থেকে দিনের বেলায় প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ করেছেন গাড়িমালিক। যাত্রাবাড়ীর রায়ের বাগের ডব্লিউ জেড নামের পেট্রোল পাম্পে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ছিনতাই হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গাড়িমালিক আফরোজা বেগম। যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় অভিযোগ লেখা হচ্ছে। এরপর বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিকেল সাড়ে ৫টার দিকে থানায় অভিযোগ করতে যাওয়া আফরোজা জানান, নারায়ণগঞ্জ যাওয়ার সময় গ্যাস নিতে চালক গাড়িটি পাম্পে নিয়ে যায়। এ সময় গাড়িতে তিনি ছাড়াও তার বোন ও ভাবী ছিলেন। গ্যাস নেওয়ার সময় একটি ফোন আসায় তিনি ও ভাবি গাড়ি থেকে নেমে যান জানিয়ে আফরোজা বলেন, "চালক ইব্রাহিম গ্যাসের টাকা দিতে কাউন্টারে গেলে হঠাৎ তিন ব্যক্তি আমার বোনকে গাড়ি থেকে জোর করে নামিয়ে গাড়িতে উঠে দ্রুত চালিয়ে চলে যায়।" তারা তার গোপিবাগের বাসা থেকে নারায়ণগঞ্জে বোনের বাসায় যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/১৮৩১ ঘ.