২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শান্তিনগর মসজিদে আগুন

রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর জামে মসজিদ ও মাদ্রাসায় বৃহস্পতিবার আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টন থানাধীন শান্তিনগর জামে মসজিদ ও মাদ্রাসায় বৃহস্পতিবার আগুন লাগে। সকাল সোয়া ১১টার দিকে মসজিদের চতুর্থ তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। দমকল বাহিনীর দুটি ইউনিট সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার ফরহাদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওই কক্ষটিতে আগুন লাগে। আগুনে কক্ষের কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য মামলাল পুড়ে যায়। আগুনে ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/কেএমএস/১৪২৬ ঘ.