নওগাঁ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ির সমাপনী পরীক্ষার দুটি কেন্দ্র থেকে সাত শিক্ষক ও ১৫ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
এদের মধ্যে দুই শিক্ষক ও ভুয়া পরীক্ষার্থীদের জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
বাকি পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার সমাপনী পরীক্ষার দ্বিতীয়দিন বুধবার পোরশার নিতপুর উচ্চ বিদ্যালয় ও পত্মীতলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
১৫ ভুয়া পরীক্ষার্থীর সবাই বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী। ঝরে পড়াদের জন্য পরিচালিত সান্ধ্যকালীন শিক্ষা প্রতিষ্ঠান হলো আনন্দ স্কুল।
এসব শিক্ষার্থীকে পরীক্ষা দিতে নিয়ে আসার অভিযোগে আটক করা হয় দুই শিক্ষককে।
সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত আনন্দ স্কুলের শিক্ষক শামীমা নাসরিন সুমি ও মোরশেদা খাতুনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়।
এছাড়া ১৫ শিক্ষার্থীকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান খান।
পোরশা থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, জরিমানার অর্থ দেওয়ার পর আটকদের ছেড়ে দেওয়া হবে। আর জরিমানা না দিতে পারলে তাদের কারাগারে পাঠানো হবে।
পত
bdnews24