মাদারীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার উত্তর খাগছাড়া বাজার থেকে বুধবার সন্ধ্যায় এক আন্তজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. শাহ আলম ঢালীর (৩৫) বাড়ি উপজেলার সুচিয়াভাঙ্গা গ্রামে। তিনি ছয়টি ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি বলে জানায় র্যাব।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট এম. শামীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.
bdnews24