মৌলভীবাজার, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বুধবার দু'টি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সকালে উপজেলার মতিগঞ্জ বাজারে ট্রাকের ধাক্কায় নিহত হন সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী। রাতে উপজেলার ভাড়াউড়া এলাকায় সিএনজি অটোরিকশা চাপায় মারা যান মসজিদেও এক ইমাম।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেক (৫৫), গোবিন্দপুর গ্রামের স্বপ্না রাণী দেবী (৩৫) এবং ভোলা সদরের শামীম আহমেদ (৩৫)।
জাতীয় সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এ দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল
bdnews24